
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কুইজপ্রেমী ও ফুটবলভক্তদের জন্য বিশেষ অনলাইন টুর্নামেন্টের আয়োজন করেছে Quiz Box BD। ‘ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬’ শিরোনামের এ আয়োজন আগামী ১ জুন শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত।
আয়োজকেরা জানিয়েছেন, দুই মাসব্যাপী এই টুর্নামেন্টে থাকবে প্রতিদিন নতুন কুইজ, আকর্ষণীয় পুরস্কার এবং মেগা প্রাইজ জেতার সুযোগ। প্রতিযোগিতাটি মোট আটটি স্টেজে অনুষ্ঠিত হবে। প্রতিটি স্টেজে ১০ হাজার টাকার প্রাইজ পুল রাখা হয়েছে, যেখানে সেরা ১৫০ জন অংশগ্রহণকারী পুরস্কৃত হবেন।
এ ছাড়া পুরো টুর্নামেন্টের সেরা প্রতিযোগীর জন্য মেগা পুরস্কার হিসেবে রাখা হয়েছে Realme C85 Pro।
টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা পাবেন ৫০০ বোনাস পয়েন্ট ও ১০টি ফ্রি রিট্রাই সুবিধা। পাশাপাশি প্রতিদিন লগইন করলে মিলবে অতিরিক্ত ১০০ পয়েন্ট।
আয়োজকদের ভাষ্য, প্রতিযোগিতাটি শুধু জ্ঞানের নয়, গতি ও কৌশলেরও পরীক্ষা। প্রতিটি সঠিক উত্তরের জন্য পয়েন্ট যোগ হবে, তবে ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। একই স্কোর হলে কম সময়ে কুইজ শেষ করা প্রতিযোগী লিডারবোর্ডে এগিয়ে থাকবেন।
অংশগ্রহণকারীদের স্কোর উন্নত করার সুযোগ দিতে রাখা হয়েছে ‘রিট্রাই মেকানিজম’। এর মাধ্যমে যেকোনো কুইজ পুনরায় খেলে স্কোর ও সময় উন্নত করা যাবে। পাশাপাশি ‘অ্যামেচার লিগ’ নামে একটি ফ্রি কুইজ প্রতিযোগিতাও থাকবে।
টুর্নামেন্টের বিস্তারিত তথ্য ও অংশগ্রহণের নিয়মাবলি পাওয়া যাবে World Cup Fever 2026 Registration Page–এ।