News update
  • Pricing pollution: Does it work?     |     
  • 13 years of Rana Plaza tragedy: Workers want justice, pay tribute     |     
  • Minister Mahbub visits July Uprising injured on treatment in Thailand     |     
  • Iran FM Araghchi heads to Islamabad for US talks resumption     |     
  • Coast Guard seizes illegal fuel, adulterated edible oil in Bhola     |     

রাশিয়া বলছে তারা তিনটি ড্রোন ভূপাতিত করেছে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-06-22, 8:54am

aoidaiouoadlk-536bc8503f556359ed14ec3c84d2ae971687402590.jpg




রুশ প্রতিরক্ষা মন্ত্রক বুধবার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলে ৩টি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়া বলছে, ড্রোনগুলো ইউক্রেনের পক্ষ থেকে আসা হামলার অংশ এবং একটি সামরিক গুদাম আঘাত করার আগে ২টি ড্রোন ধ্বংস করা হয়।

রুশ ভূখণ্ডে হামলার বিষয়ে ইউক্রেন প্রায় কখনোই মন্তব্য করে না।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে তারা পশ্চিম ইউক্রেনের মেলনিৎস্কি প্রদেশে ৬টি ইরানে নির্মিত শাহেদ ড্রোন ভূপাতিত করেছে।

২০২২ এর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে রাশিয়া বিভিন্ন লক্ষ্যবস্তুতে আকাশ পথে হামলার অংশ হিসেবে নিয়মিত ড্রোন ব্যবহার করে এসেছে।

ইউক্রেন বলছে, তারা মঙ্গলবারের রুশ হামলায় ব্যবহৃত ৩৫টি ড্রোনের মধ্যে ৩২টিকে ভূপাতিত করেছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা।