News update
  • Govt Proposes 17-Member Panel for Constitution Reform     |     
  • Energy Security Lies in in Solar Power     |     
  • Breaking The Iron Grips of Oligarchy in Bangladesh     |     
  • PM Unveils 12-Point Plan for Clean, Green Dhaka     |     
  • Fuel shortage, rains hit Boro harvest in Habiganj haors     |     

রাসিক নির্বাচন : কেন্দ্রে থাকবে ৫ স্তরের নিরাপত্তা

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-06-20, 11:02pm

resize-350x230x0x0-image-228405-1687247588-fe68153088d60c3a7bc17b2e6f8190931687280531.jpg




আগামীকাল বুধবার (২১ জুন) রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে এ উপলক্ষে আরএমপির পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপ-পরিচালক কামরুন নাহার, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিশনার আনিসুর রহমান বলেন, সিটি নির্বাচনে সব কেন্দ্রগুলোকেই গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। কোনোরকম বিশৃঙ্খলা ঘটতে দেওয়া হবে না। বুধবার (২১ জুন) ভোট-গ্রহণকালে কেন্দ্রের নিরাপত্তায় থাকবেন প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য। শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের রাজশাহী সিটি নির্বাচন হবে একটি মডেল স্বরূপ।

তিনি আরও বলেন, ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১৪৮টি গুরুত্বপূর্ণ এবং সাতটি সাধারণ ভোটকেন্দ্র। আমরা সব কেন্দ্রগুলোকেই গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রতিটি কেন্দ্র এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, রাজশাহী সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ ও নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। তথ্য সূত্র আরটিভি নিউজ।