News update
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     
  • Starmer criticises Trump, defends UK position not to allow use of its bases     |     
  • Iran War: Nuke watchdog urges restraint amid ongoing strikes     |     

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে যুক্তিতর্ক ৯ মার্চ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-03-03, 7:57pm

tryryryurty-56956192e826f836842c51373e228a531772546240.jpg

কণ্ঠশিল্পী আসিফ আকবর। ফাইল ছবি



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ৯ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২ মার্চ) ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন। এদিন মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। আসিফ এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন। এরপরে বিচারক আগামী ৯ মার্চ যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি (টাকিলা) মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) ধারায় এ মামলা দায়ের করা হয়।