News update
  • Fertiliser Crisis Risks Global Food Supply: Yara Chief     |     
  • Tarique Warns of Plots Against Democratic Progress     |     
  • PM Calls for Unity, Warns Against Parliament Failure     |     
  • Foreign Debt Repayment Tops $3.5b in Nine Months     |     
  • Biman signs $3.7b Boeing deal for 14 aircraft fleet     |     

অভিনেত্রীকে পরিচালকের ইঙ্গিতপূর্ণ প্রস্তাব, অতঃপর...

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-05-01, 8:40pm

5y4564564-c6df323dff358657400849275a892cdb1777646458.jpg




বলিউডে কাস্টিং কাউচ প্রসঙ্গে আবারও সামনে এল চাঞ্চল্যকর অভিজ্ঞতা। ভারতীয় অভিনেত্রী মাদালসা শর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ক্যারিয়ারের শুরুর দিকের একটি অস্বস্তিকর ঘটনার কথা প্রকাশ করেছেন।

‘দ্য মেল ফেমিনিস্ট’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মাদালসা জানান, মাত্র ১৯ বছর বয়সে এক পরিচিত চলচ্চিত্র পরিচালকের সঙ্গে মিটিংয়ে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন তিনি, যা তাকে বিস্মিত করেছিল।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ওই পরিচালক তাকে একটি সিনেমার বিষয়ে আলোচনার জন্য ডেকেছিলেন।

শুরুতে তিনি ভেবেছিলেন, এটি সাধারণ কোনো অডিশন বা মিটিং। কিন্তু কথোপকথনের এক পর্যায়ে পরিচালক জানতে চান, তিনি বিকিনি পরতে স্বচ্ছন্দ কিনা।

মাদালসা বলেন, একজন অত্যন্ত নামকরা চলচ্চিত্র পরিচালক আমাকে একটি মিটিংয়ের জন্য ডেকেছিলেন। তখন আমার বয়স ছিল প্রায় ১৯।

তিনি আমাকে বলেছিলেন যে তিনি এমন একজন মেয়ে খুঁজছেন যে বিকিনি পরতে স্বচ্ছন্দ।

প্রথমে তিনি বিষয়টিকে পেশাগত প্রয়োজন হিসেবেই দেখেছিলেন। তবে পরে গল্পের প্রেক্ষাপটে এর যৌক্তিকতা বোঝার চেষ্টা করেন। তিনি স্পষ্টভাবে জানতে চান, দৃশ্যটির আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, নাকি এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে।

তিনি বলেন, সত্যি বলতে, আমি মনে মনে ভাবলাম যে এটা কোনও বড় ব্যাপার নয়... তাই আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তারপর আমি গল্পটা বুঝতে চাইলাম। গল্পে এর কোনও যৌক্তিকতা আছে কি না, নাকি এটার কোনও ভিন্ন উদ্দেশ্য রয়েছে?

কিন্তু পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে যখন পরিচালক তাকে সরাসরি সামনে বিকিনি পরে দেখাতে বলেন। তখনই নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। 

মাদালসা বলেন, পরিচালক দেখতে চান আমি বিকিনি পরতে পারি কিনা। তার সামনে বিকিনি পরে দেখাতে বলেন।

তিনি বললেন, আমি তোমার শারীরিক ভাষা দেখতে চাই।

তিনি জানান, একজন পেশাদার অভিনেত্রী হিসেবে চরিত্রের প্রয়োজনে যেকোনো পোশাক ক্যামেরার সামনে পরতে তার আপত্তি নেই, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে দেখানোর জন্য তা করা তার কাজের অংশ নয়।

মাদালসা স্পষ্ট ভাষায় ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সেখান থেকে বেরিয়ে আসেন। তার কথায়, আপনি যদি প্রতিভার ভিত্তিতে আমাকে সুযোগ দিতে চান, দিন—না হলে আমি জানি দরজা কোন দিকে।

পরে তিনি জানতে পারেন, একই চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর সঙ্গে ওই পরিচালকের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে তখন বিভিন্ন প্রতিবেদনও প্রকাশিত হয়।

উল্লেখ্য, ‘অনুপমা’ ধারাবাহিকে কাব্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান মাদালসা শর্মা। রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত এই মেগায় তার চরিত্রটি ছিল সেমি-নেগেটিভ, যা দর্শকদের নজর কাড়ে।