News update
  • Pricing pollution: Does it work?     |     
  • 13 years of Rana Plaza tragedy: Workers want justice, pay tribute     |     
  • Minister Mahbub visits July Uprising injured on treatment in Thailand     |     
  • Iran FM Araghchi heads to Islamabad for US talks resumption     |     
  • Coast Guard seizes illegal fuel, adulterated edible oil in Bhola     |     

নতুন ফটোশুটে রহস্যের জন্ম দিলেন বুবলী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-04-05, 11:55am

regetreter-8c82013450b4f33c46f379e0309a62d91775368518.jpg




ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় থাকেন আলোচনায়। সম্প্রতি মুক্তি পেয়েছে একঝাঁক তারকাখচিত সিনেমা ‘প্রেশার কুকার’। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় করলেও সিনেমাটির প্রচারণায় দেখা যায়নি তাকে। অনেকে বলেছিলেন অসুস্থতার কারণে আড়ালে রয়েছেন বুবলী। এমন গুঞ্জনের মাঝে নতুন রূপে ধরা দিলেন নায়িকা।

কেউ কেউ ধারণা করছিলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নায়িকা। হঠাৎ করে বুবলীর এই রহস্যময় আড়াল হয়ে যাওয়া এবং গুঞ্জন তার দর্শক-ভক্তদের কৌতূহলের তুঙ্গে নিয়ে গেছে। তার ভক্তদের একটি বড় অংশ অপেক্ষা করছেন, কবে ভূমিষ্ঠ হবে বুবলীর দ্বিতীয় সন্তান। অথচ এ বিষয়ে বুবলী এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য দেননি, যা জল্পনাকে আরও উসকে দিয়েছে।

এমন এক সময়েই সামাজিক মাধ্যমে এক নতুন ফটোশুটে নিজেকে মেলে ধরলেন বুবলী। তার বৈশাখী সাজের এই ছবিগুলো মুহূর্তেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। ছবিতে বুবলী একটি লাল-সাদা রঙের শাড়ি পরে আছেন। তবে ভক্তদের নজর শুধু তার সৌন্দর্যে নয়, শাড়ি পরার অভিনব কৌশলেও আটকে গেছে। ছবির নিচে ভক্তদের মন্তব্যগুলোও এই কৌতূহলকে আরও স্পষ্ট করেছে।

ছবির সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি অনেকের মন্তব্যেই তার মাতৃত্বের গুঞ্জনের ছাপ দেখা গেছে। মন্তব্যের একটি অংশ জুড়ে রয়েছে ‘বেবিবাম্প’ বা মাতৃত্ব নিয়ে জিজ্ঞাসা। নেটিজেনদের কেউ কেউ সরাসরি প্রশ্ন করেছেন, ‘বেবিবাম্প কোথায়?’ বা ‘প্রেগনেট অবস্থায় এত সৌন্দর্য’ কীভাবে থাকে।

অনেকে আবার ধারণা করছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর কবে আসবে। আবার শাড়ি পরার বিশেষ ধরন দেখে অনেকে মনে করছেন, নায়িকা হয়তো কিছু আড়াল করতে চাইছেন।

উল্লেখ্য, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই মেগস্টার শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর।