News update
  • Dry Monsoon in South Asia: Looming Fears of Agricultural Loss     |     
  • Flood-ravaged Nepal calls for climate justice     |     
  • If Long March Solved Energy Crisis, We’d Organise It: PM     |     
  • Freedom of speech should not cross limits of civility: PM     |     
  • Bangladesh Condemns Israeli Settlement Plan in West Bank     |     

ইউক্রেনে আর্টিলারি সরবরাহ কমে গেছে :জেলেনস্কি

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-11-17, 2:25pm

image-114814-1700203650-0da44bc661a0be69d417f5670329fda91700209524.jpg




ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর তার দেশে কামানের গোলা সরবরাহ বন্ধ হয়ে গেছে।গত মাসে হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণে হামলা চালানোর পর মার্র্কিন সাহায্যপুষ্ট ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম গুলি চালিয়ে যাচ্ছে।‘আমাদের সরবরাহ কমে গেছে’ উল্লেখ করে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, বিশেষকরে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ ফ্রন্টলাইনে ব্যাপক ব্যবহৃত ১৫৫-মিলিমিটার শেল-এর সরবরাহ সত্যিই স্তিমিত হয়ে পড়েছে।তিনি সাংবাদিকদের বলেন, এটা এমন নয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু দিতে চাইছে না। তবে এটা ঠিক যে সবাই নিজেদের মজুদের জন্য লড়াই করছে।রাশিয়া ও ইউক্রেন উভয়ই প্রায় দুই বছরের দ্বন্দ্বের পরে শেল মজুদ রাখতে ও সুরক্ষিত করতে লড়াই করছে।দক্ষিণ কোরিয়া দাবি করেছে রাশিয়ার মিত্র পিয়ংইয়ং স্যাটেলাইট প্রযুক্তির বিষয়ে পরামর্শের বিনিময়ে ইউক্রেনে মস্কোর যুদ্ধকে শক্তিশালী করতে এক মিলিয়ন রাউন্ড আর্টিলারি পাঠিয়েছে।এদিকে জার্মানি এই সপ্তাহে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন এক বছরের মধ্যে ইউক্রেনে এক মিলিয়ন আর্টিলারি শেল পাঠাবে। ব্লক কিয়েভের জন্য অস্ত্র সরবরাহ সুরক্ষিত করতে লড়াই করছে।জেলেনস্কি কিয়েভে সাংবাদিকদের বলেছেন, এখন গুদামগুলি খালি। একটি নির্দিষ্ট রাষ্ট্র ন্যূনতম সরবরাহ করতে করতে পারছে না।জেলেনস্কি অবশ্য উৎপাদন বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রশংসা করেছেন।রাশিয়া বা ইউক্রেন উভয়ই এক বছরের জন্য কোন উল্লেখযোগ্য লাভ করতে পারেনি। কিয়েভের শীর্ষ সেনা কমান্ডার বলেন, যুদ্ধ একটি অচলাবস্থার সৃষ্টি করেছে। তথ্য সূত্র বাসস।