News update
  • SC upholds Ex-Chief Justice Khairul Haque’s bail in 5 cases     |     
  • Rosatom DG Alexey Likhachev meets PM Tariqur Rahman     |     
  • White House says Iran’s new proposal to end war ‘being discussed’     |     
  • Face falsehood with truth, roundtable on false narratives told     |     

ইরানের সঙ্গে ‘পরবর্তী ধাপ’ নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-04-28, 6:43am

b6ace1a965985145bc415cc2049a30716f8acfbbac9e2902-c2c9ad837201195c548e10aa0adcdfc01777336986.jpg




ইরানের দেয়া শান্তি প্রস্তাবের গণ্ডি ছাড়িয়ে তেহরানের সঙ্গে সম্পর্কের ‘পরবর্তী ধাপ’ নির্ধারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের বরাতে আল-জাজিরা জানিয়েছে, এই বৈঠক থেকে যে কোনো মুহূর্তে সাময়িক যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা আসতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, বৈঠক শেষে ট্রাম্প পুনরায় বিমান হামলার নির্দেশ দিতে পারেন অথবা নতুন কোনো প্রতিনিধি দলকে আলোচনার জন্য পাকিস্তানে পাঠানোর ঘোষণা দিতে পারেন।

উল্লেখ্য, গত সপ্তাহের শেষে আলোচনার সব প্রস্তুতি সম্পন্ন হলেও দীর্ঘ ১৮ ঘণ্টার যাত্রাকে ‘অহেতুক’ আখ্যা দিয়ে শেষ মুহূর্তে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফকে পাকিস্তানে পাঠাতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সুনির্দিষ্ট কোনো প্রস্তাব ছাড়া এত দূর ভ্রমণ করার কোনো মানে হয় না।

পরবর্তী সময়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে নতুন আইডিয়া নিয়ে সরাসরি তাকে ফোন করার আহ্বান জানান। সেখানে তিনি দাবি করেন, দরকষাকষির সব চাবিকাঠি এখন যুক্তরাষ্ট্রের হাতে।

লেভিট আরও স্পষ্ট করেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ওয়াশিংটনের কিছু সুনির্দিষ্ট শর্ত বা ‘রেড লাইন’ রয়েছে। ট্রাম্প একাধিকবার স্পষ্ট করেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং এটিই হবে যে কোনো সম্ভাব্য আলোচনার মূল ভিত্তি।