News update
  • Rosatom DG Alexey Likhachev meets PM Tariqur Rahman     |     
  • White House says Iran’s new proposal to end war ‘being discussed’     |     
  • Face falsehood with truth, roundtable on false narratives told     |     
  • Bangladesh Enters Nuclear Power Era with Fuel Loading     |     

দেশের আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-04-28, 6:45am

60cfd169e9eed9a664fed8d9e21d20a356be8fc802c47b95-b329810ddb5356608e6acc156a591a161777337158.png




নারায়ণগঞ্জের আকাশে হঠাৎ দেখা মিলেছে উল্কাপিণ্ডসদৃশ আগুনের একটি গোলার। দ্রুতগতিতে নিচে নেমে আসা রহস্যময় এই বস্তুটিকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক বিস্ময় ও কৌতূহল সৃষ্টি হয়েছে। এটি আসলেই উল্কাপিণ্ড নাকি অন্য কিছু, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এলাকা থেকে আগুনের এই গোলাটি আকাশে প্রথম দেখা যায়। এ সময় কেউ একজন দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হঠাৎ আকাশ থেকে দ্রুতগতিতে সাপের মতো এঁকেবেঁকে নিচে নেমে আসছে আগুনের একটি গোলা। এর পেছন থেকে অনবরত কালো ধোঁয়া বের হচ্ছিল। আগুনের গোলাটি কিছুটা নিচে নেমে এলে এর পাশেই আকাশে একটি ঘুড়ি উড়তে দেখা যায়। তবে আকাশ থেকে অনেকটা নিচে নেমে আসার পর হঠাৎ করেই আগুনের গোলাটি নিভে যায় এবং ধোঁয়াও অদৃশ্য হয়ে যায়। ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে বোঝা যায়, আগুনের গোলার সামনের অংশে লাইটের মতো কিছু একটা জ্বলছিল।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে উল্কাপিণ্ড বলে মন্তব্য করছেন। আবার কারও কারও মতে, এটি ফ্লেয়ার গান থেকে ছোড়া কোনো গোলা হতে পারে। রহস্যময় এই আগুনের গোলা নিয়ে সবার মধ্যে বিস্ময় সৃষ্টি হলেও বস্তুটি আসলে কী, তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না।

নৌপুলিশ ও সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।