News update
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-11-21, 5:15pm

dengue-focas11-a02cb8d628acacbe80ac108137a5a3f21795259732.jpg




দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার (২১ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং বরিশাল বিভাগে ১৪৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় তিনজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে দেশে মোট ৫১৬ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশে এ বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং এতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।