News update
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কোরাল

মৎস 2026-04-01, 11:57pm

a-23-kg-koral-fish-caught-in-a-net-of-a-fisherman-in-kuakata-on-wednesday-01-april-2026-18cb58c734e097026474c2394094e2301775066225.jpg

A 23-kg koral fish caught in a net of a fisherman in Kuakata on Wednesday 01 April 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফারুক মাঝি (৫৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। বুধবার সকাল দশটায় মাছটি কুয়াকাটার মাছ বাজারে নিয়ে আসা হয়। এসময় বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ। পরে মাছটি নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬শ' ৪৫ টাকায় কিনে নেন। 

এর আগে গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সমুদ্রের ৭ নম্বর বয়া এলাকায় ওই জেলের জালে মাছটি ধরা পড়ে। চলতি বছর এ উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরালের মধ্যে এটির ওজন সবেচেয়ে বেশী বলে জানায় মৎস্য সংশ্লিষ্টরা।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেরা গভীর সমুদ্রে জাল ফেলতে পারলে আরও বেশি ওজনের প্রচুর পরিমানে মাছ ধরা ধরতে পারে। - গোফরান পলাশ