News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

ঘূর্নিঝড় মিগজাউম, পায়রা বন্দরে ০২ নম্বর হুশিয়ারী সংকেত

বিপর্যয় 2023-12-03, 7:32pm

Kuakata Beach on Sunday 03 December 2023.



পটুয়াখালী:  দক্ষিনপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘূনীভূত হয়ে ঘূর্নিঝড় মিগজাউম-এ পরিনত হয়েছে। 

এটি রবিবার সকাল ছয়টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ১৪৫০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৪৫০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৫২৫ কিলোমিটার ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫৭৫ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। তাই দেশের সব সমুদ্র বন্দরকে ০২ নম্বর হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

এদিকে ঘূর্নিঝড় মিগজাউমের তেমন কোন প্রভাব পড়েনি পটুয়াখালীর কলাপাড়া উপকূলে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর শান্ত রয়েছে। তবে বেশিরভাগ মাছধরা ট্রলার শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে। - গোফরান পলাশ