News update
  • Bangladesh at ‘High Risk’ From Measles, Warns WHO     |     
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     
  • BSEC vows investor protection as top priority in IPO reform drive     |     
  • Facebook post triggers tension in Shahbagh JCD-DUCSU brawl      |     
  • Grameen Kalyan plans 300 healthcare centres in 64 districts     |     

অভিনব উপায়ে মেসিকে স্মরণ মায়ামির

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-04-05, 10:40am

rtygertretert-c871c43322699213ef12dd798983e9111775364010.jpg

গোলের পর সতীর্থের সঙ্গে মেসির উদযাপন। ছবি : ইন্টার মায়ামি



লিওনেল মেসির ছোঁয়ায় অখ্যাত থেকে বিখ্যাত হয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটি মেসি বন্দনায় সবসময়ই মেতে আছে। এবার তাকে সম্মান দিয়েছে অভিনব এক উপায়ে। ক্লাবের নতুন মাঠ ‘নু স্টেডিয়ামে’-র একটি অংশের গ্যালারির নাম রাখা হয়েছে মেসির নাম।

আজ রোববার (৫ এপ্রিল) নিজের নামের ‘লিওনেল মেসি স্ট্যান্ড’-এর সামনে গোল দিলেন খোদ মেসি। মেজর লিগ সকারে অস্টিনের বিপক্ষে ম্যাচে অবশ্য জয়ের দেখা পাননি মেসি-সুয়ারেজরা। ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।

ছয় বছরেরও বেশি সময় ধরে ফোর্ট লডারডেলে হোম ম্যাচ খেলার পর এবার নিজ শহরে ফিরল মায়ামি। ফেরাটা যদিও পুরোপুরি সুখকর হয়নি।

নতুন মাঠে প্রথম ম্যাচে প্রথম গোল মায়ামি বা মেসি করতে পারেননি। অস্টিনের ফুটবলার গুইলের্মো বিরো ষষ্ঠ মিনিটে লক্ষ্যভেদ করেন। পিছিয়ে পড়ে মায়ামি। চার মিনিট পর সমতা আনেন মেসি। ১০ মিনিটে তার গোলে সমতায় ফেরে মায়ামি। প্রধমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।

বিরতির পর আবারও পিছিয়ে পড়ে মায়ামি। ৫৩ মিনিটে জেডেন নেলসন গোল করেন। ৮২ মিনিটে ত্রাণকর্তা হয়ে আসেন লুইস সুয়ারেজ। তার গোলে সমতা ফেরায় মায়ামি। গোটা ম্যাচে আক্রমণ কিংবা বল দখলে এগিয়ে ছিল মায়ামি। স্বাগতিকরা মোট ১৯টি আক্রমণ করে। বল দখলের হার ৬১ শতাংশ। অন্যদিকে, পুরো ম্যাচে অস্টিনের আক্রমণ ছয়টি।