
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ রুটিন প্রকাশ করে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই। শেষ হবে ৮ আগস্ট।
বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল এ তথ্য জানিয়েছেন।
রুটিনে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।