News update
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     

নৌকাকে হা‌রি‌য়ে মেয়র হলেন গামছার প্রার্থী

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2023-06-21, 11:40pm

resize-350x230x0x0-image-228636-1687363848-1-f791889509fca015a2d278b5a9591e4d1687369250.jpg




টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান ওরফে টিপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রার্থী রাহাত হাসান ৪ হাজার ৭৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিম আহমেদ পেয়েছেন ৪ হাজার ৬২১ ভোট। উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি এনামুল করিম ওরফে অটল পেয়েছেন ৪ হাজার ৩৫৪ ভোট।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। মোট ১৮ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ১৩ হাজার ৭১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা মোট ভোটের ৭৫ শতাংশ।

এবারের নির্বাচনে মেয়র পদে তিনজন, ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।