News update
  • FY27 Budget Reflects Public Aspirations: Khosru     |     
  • 3 Red Cards Mar Mexico vs South Africa World Cup Opener     |     
  • Hwang In-beom inspires South Korea's 2-1 victory over Czech Republic     |     
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি : শিক্ষা মন্ত্রণালয়

গ্রীণওয়াচ ডেস্ক গবেষণা 2022-08-17, 8:45pm




শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটিই পরিচালনা করবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

‘সাম্প্রতিক সময়ে  শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না’- এ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব সম্পর্কে ব্যাখায় শিক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার  শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছে  মর্মে গুজব ছড়ানো হচ্ছে। যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।’ 

এতে উল্লেখ করা হয়, ‘ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে এই সংক্রান্ত কোন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, পূর্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন  করতেন।’ তথ্য সূত্র ঠ