News update
  • Iran FM to Visit Pakistan, Oman and Russia     |     
  • Heatwave Tightens Grip as Mercury Rises Nationwide     |     
  • Prime Minister to address May Day rally on May 1      |     
  • Bangladesh at ‘High Risk’ From Measles, Warns WHO     |     
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-04-03, 1:51pm

ertertewrwerewr-238d0cc4c4b9c0d84a4d87681141e68f1775202718.jpg




কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশের আকাশসীমায় দুটি বিদেশি ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের ড্রোন দুটি উড়তে দেখা যায়। 

স্থানীয়দের মতে, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে। মিয়ানমারের দিক থেকে ড্রোনগুলো ওড়ানো হয়েছে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আজ সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন ওড়তে দেখা দেখা গেছে। ধারণা করছি, এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে। সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হতে পারে। এ পরিস্থিতিতে আমাদের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।

দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আজিম বলেন, আজ রাতে আকাশে দুটি ড্রোন উড়তে দেখে লোকজন জড়ো হন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। এগুলো মিয়ানমারের দিক থেকে আসা এবং আরাকান আর্মির হতে পারে।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের ড্রোন কার্যক্রম বাংলাদেশের আকাশসীমা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্ত নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।