News update
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     
  • Starmer criticises Trump, defends UK position not to allow use of its bases     |     
  • Iran War: Nuke watchdog urges restraint amid ongoing strikes     |     
  • 80pc tube wells in Chhatak run dry; water crisis acute     |     
  • Advance Eid train ticket sale begins     |     

সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-03-03, 7:19pm

rtwerewqwew-fdc5007eded427fc01570672a2239f0a1772543955.jpg




নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো বিশ্বকাপের সুপার এইটের লড়াই। এবার মাঠে গড়ানোর অপেক্ষায় সেমিফাইনাল। এই দুই ম্যাচকে সামনে রেখে আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড। আগামীকাল বুধবার থেকে সেমিফাইনালের লড়াই শুরু। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। গ্রুপের লড়াইয়ে একপেশে জয় পেয়েছিল প্রোটিয়ারা।

কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জাভাগল শ্রীনাথ। থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার রড টাকার।

বৃহস্পতিবার মুম্বাইয়ে হবে দ্বিতীয় সেমিফাইনাল। এন্ডি পাইক্রফট ভারত-ইংল্যান্ড ম্যাচের ম্যাচ রেফারি। অনফিল্ডে থাকবেন ক্রিস গ্যাফানি ও আলাউদ্দিন পালেকার। আদ্রিয়ান হোল্ডস্টক থার্ড আম্পায়ার এবং পল রাইফেল থাকবেন ফোর্থ আম্পায়ারের ভূমিকায়। 

চলতি বিশ্বকাপে বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল দায়িত্ব পালন করেছেন। কিন্তু সেমিফাইনালে তাদের কেউ নেই।