News update
  • Rooppur NPP: Rosatom installs automated control system at Unit-1     |     
  • Mount Everest season opens late, despite huge ice block, high travel costs     |     
  • 2 more children die with measles-like symptoms in Sylhet     |     
  • Dhaka again ranks world’s most polluted city Friday morning     |     
  • Speed up nationality verification for ‘illegal’ migrants: Delhi     |     

মায়ের কাছ থেকে স্মার্ট ফোন কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

অস্বাভাবিক মৃত্যু 2026-05-09, 12:29am

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1778264976.jpg

Dead body.



পটুয়াখালী:  পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের কাছ থেকে স্মার্ট ফোন কেনার টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে শাকিল গাজী নামে ২২ বছর বয়সী এক যুবক। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার চাকামইয়া ইউপির পশ্চিম চাকামইয়া গ্রামে যুবকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত যুবক শাকিল গাজী ওই গ্রামের  শাহআলম গাজীর ছেলে ছেলে।

মৃতের বাবা শাহআলম গাজী জানান, আমার ছেলে বিবাহিত তাই তাকে একটি ইজিবাইক কিনে দিয়েছিলাম। কিন্তু সে ঠিকমতো তা পরিচালনা করতোনা। উল্টো ঘরে তার স্ত্রীকে মারধর করত। ঘটনার দিন রাতের খাবার শেষে ওর মায়ের কাছে একটি স্মার্ট ফোনের আবদার করে। কিন্তু হাতে টাকা না থাকায় পরে দেওয়ার কথা বলা হলে তার নিজের রুমে গিয়ে অ ভিমান করে বসে ছিল।

কিন্তু রাত আড়াইটার দিকে আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ঘরের পেছনে শাকিলকে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ফোনের টাকা না পেয়ে অভিমানে এমনটা করেছে বলে জানান তিনি। 

কলাপাড়া থানার ওসি( তদন্ত) মো. ইলিয়াস তালুকদার  বলেন, ভোররাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সুরতহাল শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। - গোফরান পলাশ