News update
  • UNESCO Grants ‘Enhanced Protection’ to Mideast Sites     |     
  • Solar Irrigation Cuts Diesel Use for Bangladesh Farmers     |     
  • Trump claims Iran won’t close Hormuz strait again     |     
  • Trump says Israel ‘prohibited’ from bombing Lebanon     |     
  • Iran, US say Strait of Hormuz is fully open to commercial vessels     |     

ইলিশ খেয়ে অ্যালার্জি বাড়লে কী করবেন?

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2026-04-15, 7:16am

ertrewerewrw-a2f9fcadb8d2ea95cdaa6150121b28121776215801.jpg

দেখে নিন ইলিশ খেয়ে অ্যালর্জি বাড়লে করণীয় কী। ছবি: সংগৃহীত



ইলিশ মাছ খাওয়ার পর অনেকের অ্যালার্জি বেড়ে যেতে পারে—বিশেষ করে যাদের মাছ বা সামুদ্রিক খাবারে সংবেদনশীলতা আছে। এমন পরিস্থিতিতে দ্রুত করণীয়গুলো জানা জরুরি।

তাৎক্ষণিক করণীয় ৩টি উপায় দেখে নিন-

১. অ্যান্টিহিস্টামিন গ্রহণ: হালকা চুলকানি, লালচে ফুসকুড়ি বা হাঁচি হলে দ্রুত একটি অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। তবে নিয়মিত সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন।

২. ঠান্ডা সেঁক বা গোসল: চুলকানি বা ত্বকের জ্বালা কমাতে আক্রান্ত স্থানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন বা ঠান্ডা ভেজা কাপড় দিয়ে সেঁক দিন। এতে দ্রুত আরাম পাওয়া যায়।

৩. প্রচুর পানি পান করুন: শরীর থেকে অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পর্যাপ্ত পানি বা ডাবের পানি পান করুন।

কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন?

নিচের উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যান—

১. শ্বাস নিতে কষ্ট হওয়া

২. মুখ, ঠোঁট বা চোখ ফুলে যাওয়া

৩. মাথা ঘোরা বা অজ্ঞান ভাব

বিশেষ পরামর্শ-

১. আগে থেকেই অ্যালার্জি থাকলে ইলিশ বা ওই ধরনের মাছ এড়িয়ে চলুন

২. নতুন করে সমস্যা হলে অ্যালার্জি টেস্ট করাতে পারেন