News update
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     
  • Starmer criticises Trump, defends UK position not to allow use of its bases     |     
  • Iran War: Nuke watchdog urges restraint amid ongoing strikes     |     

দেশে ফিরে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-03-03, 4:42pm

4c0eee8eec122792d3c3795db3ff0236efd712c4c6630e87-060aa809865d9fe7d949196d8ba0e8e01772534533.jpg




অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত ইফফাত আরা তিথি দেশে ফিরেছেন। দেশে ফেরার বিষয়ে সংবাদ মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।

তিথি সংবাদমাধ্যমে বলেন, অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’- এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (২ মার্চ) দেশে এসেছি।

ইকরা যেদিন মারা গেছেন সেদিনের বিষয়ে তিথি বলেন, যেদিন ইকরা আত্মহত্যা করে ওইদিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিন টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।

শোবিজ অঙ্গনে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল যে, অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী।

ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বান্ধবীরা দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা শেষপর্যন্ত তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

তবে আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তিথি বলেন, তার (আলভী) সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন তার সঙ্গে চার-পাঁচ বছর অফিস করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলছি যে, ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু।

আগেও অনেক সাক্ষাৎকারে এই কথাটা বলছি। প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএস’র একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় জাহের আলভী, তার মা ও তিথির বিরুদ্ধে মামলা দায়ের করেন ইকরার বাবা।