News update
  • Bangladesh at ‘High Risk’ From Measles, Warns WHO     |     
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     
  • BSEC vows investor protection as top priority in IPO reform drive     |     
  • Facebook post triggers tension in Shahbagh JCD-DUCSU brawl      |     
  • Grameen Kalyan plans 300 healthcare centres in 64 districts     |     

শাকিবের ‘ব্যাড টাচ’ অভিযোগ নাকচ করলেন জ্যোতির্ময়ী

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2026-04-05, 10:38am

tryte435t4-19306d12cf418451e01db4a6e91ccc711775363897.jpg




রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’–এর বিশেষ প্রদর্শনীকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অভিনেতা শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন ‘প্রিন্স’–এর দুই নায়িকা জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণ। ওই মুহূর্তের কিছু আচরণ নিয়ে নেটমাধ্যমে বিতর্ক তৈরি হয়, এমনকি ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’–এর অভিযোগও ওঠে।


তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে জ্যোতির্ময়ী বলেন, ‘বিষয়টি খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, ঠিকমতো দাঁড়ানোর জায়গা ছিল না। মিডিয়া থেকেই শাকিব খানের সঙ্গে আমাদের ছবি তুলতে বলা হয়। সেই সময় তিনি আমাদের গার্ড করেছিলেন।’

ঘটনাটির উপস্থাপন নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘মিডিয়ার সামনে যেভাবে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, সেটার সঙ্গে বাস্তবতার মিল নেই।’


বিতর্কের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতে চাইতো, তাহলে কি সে এতগুলো ক্যামেরার সামনে সেটা করতো? আমার মনে হয়, বিষয়টি বাড়িয়ে বলা হচ্ছে।’

নায়কের আচরণে অস্বস্তি পেয়েছিলেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘অস্বস্তির প্রশ্নই আসে না। ভিড়ের কারণে দাঁড়ানোই কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক।’


‘ব্যাড টাচ’ প্রসঙ্গেও স্পষ্ট অবস্থান নেন জ্যোতির্ময়ী। তিনি বলেন, ‘এত ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি সেটা সহ্য করবো—এটা কি সম্ভব? এটি কখনোই ব্যাড টাচ বা খারাপ উদ্দেশ্য ছিল না।’

এছাড়া শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। বলেন, ‘তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব ভালো। কিন্তু কিছু মানুষ বিষয়টি ভুলভাবে উপস্থাপন করছেন, যা দুঃখজনক।’


সবশেষে বিষয়টি নিয়ে ভিন্নভাবে প্রচার না করার আহ্বান জানিয়ে জ্যোতির্ময়ী বলেন, ‘নরমাল বিষয়কে ভিন্নভাবে ছড়ানো ঠিক নয়। এটার কোনো বাস্তবতা নেই। অযথা মশলাদার গল্প তৈরি করার প্রয়োজন নেই, সবাইকে নিজের মতো থাকতে দিন।’