News update
  • UNGA backs historic World Court climate crisis ruling     |     
  • Air France, Airbus found guilty of manslaughter over 2009 jet tragedy      |     
  • Navy, Coast Guard are working to protect security of sea - Navy Chief     |     
  • Call agriculture national profession: Krishak Oikya Foundation     |     
  • Scientists Warn of Possible ‘Super’ El Niño Formation     |     

গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-03, 4:15pm

resize-350x230x0x0-image-250349-1701597264-e5b3cb60b7bbd5d2e0bc0bf83a84b8db1701598528.jpg




রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুলিশ হেডকোয়ার্টারের পেছনে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরে গুলিস্তানের ফুলবাড়িয়ায় ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে বিকেল তিনটা আট মিনিটে তারা আগুন নির্বাপণ করে।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি বলেও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়। তথ্য সূত্র আরটিভি নিউজ।