News update
  • Dhaka Cattle Prices Drop Sharply Before Eid-ul-Azha     |     
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     

চীনে কোভিড নীতি সমালোচকদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2023-01-08, 10:52am

09fdaaad-4965-4eb2-bb9f-6aacb3b028e9_w408_r1_s-f6db1f016d54e4c257fcfec5c467d0461673153562.jpg




স্বাস্থ্যবিধির বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এছাড়া এর প্রয়োজনীয়তার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করা হয়েছিল।

শনিবার পাঁচটি সরকারী বিভাগ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক পরিবর্তনের অংশ হিসাবে, চীন আর সীমান্ত কোয়ারেন্টিন প্রবিধান লঙ্ঘনের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে হেফাজতে থাকা ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে এবং তাদের বাজেয়াপ্ত সম্পদ ফেরত দেওয়া হবে।

সরকারী পত্রিকা চায়না ডেইলির ওয়েবসাইট তাদের একটি প্রতিবেদনে বলেছে, "সমাজের প্রতি আচরণের ক্ষতির বিষয়টি ব্যাপকভাবে বিবেচনা করার পর, এবং মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার লক্ষ্যে এই সমন্বয়গুলি করা হয়েছিল।"

চীন এখন বড় শহরগুলিতে সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধির সম্মুখীন হচ্ছে এবং তা আগামী দিনে চন্দ্র নববর্ষ উপলক্ষে ভ্রমণের ভিড় শুরু হওয়ার সাথে সাথে স্বল্প উন্নত অঞ্চলে আরও বিস্তারের আশংকা করা হচ্ছে। যদিও আন্তর্জাতিক ফ্লাইটগুলি এখনও হ্রাস পেয়েছে, কর্তৃপক্ষ বলেছে তারা আশা করছে, গত বছরের একই সময়ের তুলনায় অভ্যন্তরীণ রেল এবং বিমান ভ্রমণ দ্বিগুণ হবে। এই সংখ্যা মহামারী আঘাত হানার আগে ২০১৯ সালের ছুটির সময়কালের সামগ্রিক সংখ্যার কাছাকাছি হবে।

শুক্রবার পরিবহণ মন্ত্রক ভ্রমণকারীদের ভ্রমণ এবং জমায়েত কমানোর আহ্বান জানিয়েছে, বিশেষত যদি তারা বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, ছোট শিশু এবং স্বাস্থ্যগত ঝুঁকিপূর্ণ অবস্থার লোক হয়ে থাকে।

ভাইস মিনিস্টার জু চেংগুয়াং এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, গণ পরিবহন ব্যবহারকারীদেরও মুখে মাস্ক পরতে এবং তাদের স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবুও, চীন রবিবার থেকে বিদেশ থেকে আগত লোকদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।

শহর শিক্ষা ব্যুরো শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ছুটি শেষে ১৩ ফেব্রুয়ারি পুনরায় ক্লাস শুরু হলে বেইজিং শহরের স্কুলগুলিতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের জন্য নেগেটিভ কোভিড পরীক্ষা করার প্রয়োজনীয়তার বিষয়টি বাদ দেওয়ারও পরিকল্পনা করেছে। যদিও নতুন প্রাদুর্ভাবের ক্ষেত্রে স্কুলগুলিকে অনলাইনে ক্লাস করার অনুমতি দেওয়া হবে, এবং তাদের অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সরাসরি শিক্ষার নির্দেশে ফিরে যেতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চীন থেকে তথ্য-উপাত্তের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে, চীন থেকে ভ্রমণকারীদের জন্য ৪৮ ঘন্টার মধ্যে পরীক্ষার নেগেটিভ ফলাফল প্রয়োজন হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।