News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী ‘বেলিয়া ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’

ব্যবসায় 2026-11-19, 3:35pm

beleea-2nd-international-elevator-expo-opened-at-the-bashundhara-convention-centre-on-thursday-b42a8023d51132995ce30bae94f053ea1795080921.png

Beleea 2nd International Elevator Expo opened at the Bashundhara Convention Centre on Thursday.



ঢাকা, ১৯ নভেম্বর: দেশের এলিভেটর ও এসকেলেটর শিল্পের দেশি-বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বেলিয়া সেকেন্ড ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।

বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া) আয়োজিত এবং এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বাংলাদেশের প্রায় ৪০টি এবং বিদেশের ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন প্রতিনিধি, উদ্যোক্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট পেশাজীবী এতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেলিয়া সভাপতি মোঃ শাফিউল আলম উজ্জ্বল বলেন, বহুতল ভবন নির্মাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন শিল্পের গুরুত্ব বহুগুণে বেড়েছে। এ খাতের টেকসই বিকাশে গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এবারের আয়োজন দেশীয় উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্ব ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেলিয়ার উপদেষ্টা ও সাবেক সভাপতি ইমদাদুর রহমান, এক্সপো অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান নেয়ামুল হক সায়েম এবং সাধারণ সম্পাদক মোঃ ইয়াদুল হক। বক্তারা দেশের নির্মাণ খাতে নিরাপদ, আধুনিক ও জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে দেশি-বিদেশি প্রকৌশলী, স্থপতি ও ডেভেলপারদের মধ্যে জ্ঞান বিনিময়ের আহ্বান জানান।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে লিফট, এসকেলেটর, আধুনিক যন্ত্রাংশ এবং নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন তুলে ধরা হচ্ছে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী সংশ্লিষ্ট পেশাজীবী ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। - প্রেস বিজ্ঞপ্তি