News update
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     
  • Trump welcomes Xi in Washington as US-China trade truce extended     |     
  • Prevention at heart of govt’s healthcare reform: PM     |     
  • Death toll rises to 11 following typhoon-induced downpours in Japan     |     

পটুয়াখালীতে তাপদাহ থেকে মুক্তি পেতে ইস্তিস্কার নামাজ আদায়

ধর্মবিশ্বাস 2024-04-26, 12:18am

namaz-e-istisqua-offered-in-patuakhali-for-rainfall-on-thursday-78ac0c5d57c07a29531856b1d259b8641714069114.jpg

Namaz-e-Istisqua offered in Patuakhali for rainfall on Thursday.



পটুয়াখালী: পটুয়াখালীতে গত ১৫ দিন ধরে মাঝারী থেকে তীব্র তাপদাহে জনজীবন ও প্রাণিকূল হাঁস ফাঁস করছে। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ফসলী ক্ষেত ও ফল ফুলের গাছপালা। 

তাপদাহ থেকে মুক্তি ও উপকারী বৃষ্টি চেয়ে আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী পৌরশহরের ঝাউবাগান এভিনিউতে ইস্তেস্কার নামাজ আদায় ও দোয়া মোনাজাত করেছেন ওলামা মাশায়েখ ও ধর্মপ্রান মুসলমানরা। খতিব ছিলেন মাওলানা মুতাসিম বিল্লাহ জুনায়েদ। 

গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রার আধিক্য দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। জেলা হাসপাতালগুলোতে ক্রমশ ভিড় বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের। হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা সহ লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। - গোফরান পলাশ