News update
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     
  • India’s Muslims denied public spaces for Eid prayers     |     
  • China steps up efforts to protect rare golden monkeys at world heritage site     |     

সকালে কোয়েলের ডিম খেলে কী ঘটে শরীরে?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-11-30, 9:04am

cb1bd9b3d7c49a3675bb89c1b5c6326653e0d4b12942a60a-3cc0ba0243ca37e10f5efb4d670e96341764471859.jpg




সকালে কোয়েল পাখির ডিম খাওয়া অনেকের অভ্যাস। এটি পুষ্টিগুণে ভরপুর ছোট একটি সুপারফুড বলা হয়। সকালে খেলে শরীরে যেসব পরিবর্তন বা উপকার দেখা যেতে পারে সেগুলো দেখে নিন—

১. শক্তি ও স্ট্যামিনা বাড়ায়: কোয়েলের ডিমে উচ্চ মানের প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন বি রয়েছে, যা সকালে খেলে সারাদিন শক্তি ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে: এতে ভিটামিনি এ, জিঙ্ক ও সেলেনিয়াম থাকে, যা ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সহায়তা করে।

৩. হজমশক্তি ভালো রাখে: কোয়েলের ডিম সহজে হজম হয়। সকালে খেলে পেটে অস্বস্তি কমায়। হালকা গ্যাস বা অম্বল কমাতে পারে পুষ্টি শোষণ বাড়ায়।

৪. ত্বক ও চুলের জন্য ভালো: ভিটামিন এ, ই এবং অ্যামিনো অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং চুল পড়া কমাতে পারে।

৫. মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে: এতে থাকা কোলিন মেমোরি, মনোযোগ এবং নার্ভ ফাংশন উন্নত করতে সাহায্য করে।

রয়েছে কিছু সতর্কতাও-

যদিও উপকারী, সবার জন্য উপযুক্ত নয়।

১. উচ্চ কোলেস্টেরল থাকলে সাবধানে: কোয়েলের ডিমে কোলেস্টেরল তুলনামূলক বেশি। উচ্চ কোলেস্টেরল, হৃদরোগ বা ডায়াবেটিস থাকলে প্রতিদিন ১–২টির বেশি না খাওয়াই ভালো।

২. অ্যালার্জি: ডিমে অ্যালার্জি থাকলে কোয়েলের ডিমেও সমস্যা হতে পারে।

৩. কাঁচা বা আধা সেদ্ধ খাওয়া ঠিক নয়: ফুড পয়জনিংয়ের ঝুঁকি থাকে, তাই সম্পূর্ণ সেদ্ধ বা ভাজা খাওয়া উচিত।

কতটি খাওয়া ভালো?

১. সাধারণ সুস্থ ব্যক্তি: দিনে ২–৩টি

২ শিশু: ১–২টি

৩. হার্ট/কোলেস্টেরল সমস্যা: সপ্তাহে ৩–৪টির বেশি নয়