News update
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     
  • India’s Muslims denied public spaces for Eid prayers     |     
  • China steps up efforts to protect rare golden monkeys at world heritage site     |     

ঢাবিতে অনলাইন ক্লাস

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-11-30, 9:07am

844cf524e690df969b5676b1c8c77de8589b30c473fb2f05-de44350c506a04f2f452a166fadd42791764472044.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল পর্যায়ের শিক্ষাকার্যক্রম স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে রোববার (৩০ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) ঢাবির জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে এই অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই অনলাইন ক্লাস প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এ ছাড়াও ভূমিকম্প ও আফটার শকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম সফলভাবে চালিয়ে যেতে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।