News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

৫ আগস্ট ঢাকায় লোক আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-08-04, 7:34am

train-pic-1-84b2cb58467a206a215972a3f1b933da1754271262.jpg




চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান করতে যাচ্ছে সরকার।

আগামী ৫ জুলাই (মঙ্গলবার) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে অংশ নেওয়া লোক পরিবহণে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সমাবেশ শেষে তাদেরকে আবার যার যার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতে আমরা আট জোড়া ট্রেন ভাড়া দিয়েছি। এসব ট্রেন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ ও জয়দেবপুর থেকে যাত্রী পরিবহণ করবে।

সচিব মো. ফাহিমুল ইসলাম আরও জানান, ট্রেনগুলোর সময়সূচি এমনভাবে করা হয়েছে, যেন অন্যান্য ট্রেনের যাত্রায় বিঘ্ন না ঘটে।