News update
  • Global hunger levels ease but cost of a healthy diet up by $0.84 to $4.28      |     
  • Remittance Hits $2.85bn in July, Up 15.4% YoY     |     
  • Govt Plans Professional Police Force Free From Politics     |     
  • Govt Plans Private Water Bus Services Around Dhaka     |     
  • Israeli Forces Now Occupy About 70% of Gaza      |     

ড্যাপ সংশোধন চূড়ান্ত হবে আগামী ১০ আগস্ট

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-08-04, 7:28am

ddyaap-dc5e33de410f35769207ce6ae9dcf3161754270923.jpg




বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপের সংশোধন চূড়ান্ত হচ্ছে আগামী ১০ আগস্ট। সচিবালয়ে ড্যাপ সংশোধন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বৈঠক আজ মুলতবি হয়েছে। আগামী রবিবার আবার বৈঠক হবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

২০২২ সালের ২৪ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নতুন ড্যাপ (২০২২–২০৩৫) কার্যকরের গেজেট প্রকাশ করে। এরপর থেকেই আবাসন কোম্পানি, জমির মালিকসহ বিভিন্ন পক্ষ এর সংশোধনের দাবি জানিয়ে আসছিল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বিভিন্ন সময়ে ডেভেলপার কোম্পানিগুলো ড্যাপ সংশোধনের দাবি জানিয়েছে।

সর্বশেষ গত ২০ মে ঢাকা সিটি ল্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করা হয়। সেখানে তারা ড্যাপ সংশোধন না হলে রাজউকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

এ প্রেক্ষাপটে সরকার ড্যাপ সংশোধনের উদ্যোগ নেয়।