News update
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     
  • BSEC vows investor protection as top priority in IPO reform drive     |     
  • Facebook post triggers tension in Shahbagh JCD-DUCSU brawl      |     
  • Grameen Kalyan plans 300 healthcare centres in 64 districts     |     
  • Italy dismisses replacing Iran at the World Cup, as Trump official says     |     

ঝিনাইদহে গ্রীষ্মকালীন টমেটো চাষে বাম্পার ফলন

ঝিনাইদহ প্রতিনিধি কৃষি 2023-06-21, 9:22pm

20230621_185150-1c878f45a6dd6eeb03d6de0abe6290a81687360968.jpg




ঝিনাইদহে আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষে বাম্পার ফলন ফলেছে। অধিক মুনাফা পেয়ে খুশি কৃষকেরা। প্রথমবারের মতো ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়ানে গ্রীষ্মকালীন টমেটো প্রদর্শনী প্লটের মাধ্যমে এই টমেটো চাষের সফলতা পেয়েছেন কৃষকেরা। প্রদর্শনীর মাধ্যমে স্থাণীয় কৃষকদের মাঝেও আগ্রহ বেড়েছে। উদ্বুদ্ধ হচ্ছেন অন্যান্য কৃষকেরাও।

বুধবার (২১ জুন) বিকালে প্রদর্শনী প্লটগুলো পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ নবী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনায়েদ হাবিব, ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মফিজ উদ্দীনসহ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারি প্রথম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে সবজী জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনীর মাধ্যমে দুইটা প্রদর্শনীতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয়েছে। উপজেলার হলিধানী ও প্রতাবপুর গ্রামের মাঠে দুইটি জমির মোট ১০ শতক ও ৫ শতক জমিতে বারি হাইব্রিড টমেটো-৪ ও ১১ (সামার কিং) জাতের টমেটো চাষ হয়েছে। আধুনিক উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণ ও সুষম সার ব্যবস্থাপনায় এই চাষ করেছেন কৃষকেরা।

কৃষক মোঃ আব্দুল জলিল ও মিজানুর ব্যাপারি জানান, উপজেলা কৃষি অফিস হতে গ্রীষ্মকালীন টমেটো চাষের উপর প্রশিক্ষণ নিয়ে চাষাবাদ শুরু করেন তারা। জমি প্রস্তুত, সার, ঔষুধ ও পরিচর্যার জন্য অফিস থেকে সহযোগিতা ও নিয়মিত পরামর্শ পেয়েছেন।  গ্রীষ্মকালীন উচ্চফলনশীল টমেটো চাষ করে বেশ লাভবান হয়েছেন তারা। ইতিমধ্যে বাজারে টমেটো বিক্রয় শুরু করেছেন। বর্তমানে এই টমেটোর পাইকারি বাজার কেজি প্রতি বিক্রয় হচ্ছে ৬০-৭০ টাকা। সঠিক ভাবে পরিচর্জা করতে পারলে অল্প জমিতে অনেক লাভবান হওয়া যায়। কিটনাশক ও রাসায়নিক সারও কম লাগে, যার কারনে খরচ কম লাভ বেশি।

হলিধানী ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ মফিজ উদ্দীন জানান, গ্রীষ্মকালীন টমেটো চাষে বেশ লাভজনক। কৃষি অফিস কৃষকদের গ্রীষ্মকালীন টমেটো চাষে উদ্বুদ্ধ করছে। এই টমেটো চাষ করে কৃষক ন্যয্য মূল্য পাচ্ছে, যার ফলে আগামীতে এই টমেটো চাষ বৃদ্ধি পাবে।

সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ নবী জানান, এ বছরই প্রথমবারের মতো প্রদর্শনীর মাধ্যমে গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয়েছে। এ টমেটো চাষ খুবই লাভজনক। বাজারে এর মূল্যও অনেক বেশি। সারা বছর টমেটোর চাহিদা পূরণ করতে গ্রীষ্মকালীন উদ্ভাবিত বারি হাইব্রিড টমেটো-৪ ও ১১ জাতের টমেটো চাষ করার পরামর্শ দেন তিনি। এছাড়াও গ্রীষ্মকালীন টমেটো চাষে উপজেলা কৃষি অফিস চাষিদের সকল ধরনের প্রয়োজনীয় পরামর্শ ও সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে বলেও জানান তিনি।