
Farmers stages demo in Kalapara demanding grants lont loans plus climate justice marking COP31
পটুয়াখালী: জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি — এই অভিযোগ তুলে আজ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইটবাড়িয়া গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান), প্রান্তজন এবং প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড-পটুয়াখালী) এর আহ্বায়ক অমল মুখার্জি, সদস্য মেজবাহউদ্দিন মাননু, মোশারফ হোসেন মিন্টু প্রমূখ।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী এর আহ্বায়ক অমল মুখার্জী বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”
আয়োজকেরা বলেন, এই প্রচারাভিযানের লক্ষ্য স্থানীয় কৃষকের অভিজ্ঞতা ও দাবিকে কপ-৩১-এর আলোচনায় যুক্ত করা। কৃষিকে নিছক নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে। - গোফরান পলাশ