News update
  • Govt Plans 34 Lakh Tonnes Food Grain Storage Capacity     |     
  • Charges Filed Against Hasina, Aziz Over Shapla Crackdown     |     
  • Oil Prices Fall as US-Iran Attacks Pause     |     
  • Gas Crisis Deepens as LNG Outage Hits Supply     |     
  • Microplastics Found in 26 of 34 Toothpaste Brands in Bangladesh      |     

গাজায় আরও ৭৪ ফিলিস্তিনির মৃত্যু, নিহত ছাড়াল ৬১ হাজারে

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-08-06, 8:21am

gaajaa_thaam_0-9b4303f7b6893b496cf8b54f48bf58d71754446865.jpg




গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা আরও তীব্রতর হচ্ছে। হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫১ জন ত্রাণপ্রার্থী। অবরুদ্ধ এই অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সৃষ্ট অনাহারের কারণে এক শিশুসহ আরও আটজন ফিলিস্তিনি মারা গেছেন। খবর আলজাজিরার।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুসারে, সোমবার (৪ আগস্ট) ইসরায়েল গাজায় মাত্র ৯৫টি ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে, যা এই অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রতিদিন প্রয়োজনীয় ৬০০ ট্রাকের মাত্র ১৫ শতাংশ। ত্রাণের এই স্বল্প সরবরাহ গাজায় এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে, যেখানে অনাহারে মৃতের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এই অঞ্চলে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।

এর প্রতিক্রিয়ায় গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ২০ জন নিহত ও  এক লাখ ৫০ হাজার ৬৭১ জন আহত হয়েছেন।