News update
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     
  • India’s Muslims denied public spaces for Eid prayers     |     
  • China steps up efforts to protect rare golden monkeys at world heritage site     |     
  • Russia urges US, Iran to avoid return to war amid nuclear tensions     |     

হাই প্রেশারের রোগীরা কোরবানির মাংস খেলে যেসব খাবার খাবেন না

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2026-05-30, 8:00am

rtyrturuty-227a679ef911d87f358f7956c23484ef1780106441.jpg




কোরবানির ঈদে কমবেশি সবাই গরু অথবা খাসির মাংস খেয়ে থাকেন। এ সময় তাই বিপদে পড়েন হাই প্রেশারের রোগীরা। কোরবানির মাংস রেড মিট হওয়ায় হাই প্রেশারের রোগীদের প্রেশার আরও হাই হওয়ার শঙ্কা বেড়ে যায়। তাই কোরবানির মাংস খেলে এসব রোগীদের ডায়েট লিস্টে কিছু খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এক নজরে দেখে নিন হাই প্রেশার বা উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তারা কোরবানির ঈদে ডায়েটে কোন কোন খাবার এড়িয়ে চলবেন-

১. অতিরিক্ত লবণযুক্ত খাবার: লবণ রক্তচাপ বাড়ানোর অন্যতম প্রধান কারণ। আচার, চিপস, ভাজা বাদাম, প্রক্রিয়াজাত খাবারগুলো শরীরে সোডিয়াম বাড়িয়ে দেয়, ফলে চাপ দ্রুত বেড়ে যায়। যেহেতু কোরবানি করা গরু ও খাসি রেড মিট তাই এমন মাংস খাওয়ার পাশাপাশি অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়া হাই প্রেশার রোগীর বিপদের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

২. ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার: ফ্রাইড চিকেন, পুরি, পরোটা, গরুর চর্বিযুক্ত মাংস, বিরিয়ানি, তেহারি- এমন খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা রক্তনালী সংকুচিত করে এবং চাপ বাড়ায়। তাই কোরবানি ঈদের এ সময়টাতে ডায়েট লিস্ট থেকে এসব খাবা বাদ দিন হাই প্রেশার রোগীরা।

৩. অতিরিক্ত ভাত বা কার্বোহাইড্রেট: দুপুরে অনেক বেশি ভাত বা মিষ্টি জাতীয় খাবার খেলে ওজন বাড়ে, যা উচ্চ রক্তচাপকে আরও বাড়িয়ে দেয়। তাই ভরপেট খাওয়া থেকে বিরত থাকুন।

৪. কোমল পানীয় ও চা-কফি: কোমল পানীয় ও চা-কফিও রক্তচাপ বাড়িয়ে ফেলতে পারে। তাই হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখতে ঈদে পাওয়া ছুটিগুলোতে সুস্থ থাকতে কোমল পানীয় ও চা এড়িয়ে চলতে হবে হাই প্রেশার রোগীদের।

কী খাবেন তাহলে-

১. লবণ কম দিয়ে রান্না করা সবজি

২. সালাদ (শসা, টমেটো, গাজর)

৩. লাল চাল ও লাল আটা

৪. দই ইত্যাদি