News update
  • PM accords reception to winners of international Quran competition     |     
  • 300,000 displaced people in Gaza seek safe shelter: UNDP     |     
  • Climate change made deadly Nepal glacier and rock collapse more likely     |     
  • Building damaged in Israeli strikes collapses in Gaza, killing 21     |     
  • Bangladesh sees 31 risky heat days, 25 for CC, this summer     |     

প্রধানমন্ত্রীর মেট্রোরেল যাত্রায় একঝাঁক তারকা

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2023-11-04, 9:13pm

image-246516-1699103467-38e9fcf2eef029ff4677bc4b2055dcbf1699110790.jpg




মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপরই মতিঝিল স্টেশনে এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুটের কাজের উদ্বোধনের জন্য মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

বিকেল পৌনে ৩টায় মেট্রোরেলের দ্বিতীয় পর্বের যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী ১০ নম্বর কোচটিতে চেপে বসেন। এ সময় তার সফরসঙ্গীরা সবাই ট্রেনে ওঠেন।

এই উদ্বোধনী যাত্রায় দেখা গেছে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকাকে। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি পাশাপাশি বসে গল্প করতে করতে মেট্রোরেল ভ্রমণ করছেন। অন্য আসনে দেখা গেছে, রিয়াজ, গাজী রাকায়েত, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেক তারকাকে।

আগামী রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করবে। অন্যদিকে আগারগাঁও-মতিঝিল রুটে শুধু সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলাচল করবে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। আরটিভি নিউজ।