News update
  • Hasina Seeks New Passport and NID to Return to Bangladesh     |     
  • Iran threatens to rain down hell if US escalates war     |     
  • Maintain pol. neutrality in admin. duties: PM tells BCS officers      |     
  • 4 mother, child welfare centres in Jhenaidah in limbo for 8yrs     |     
  • UN chief saddened by Krakow shooting killing 6, injuring many     |     

অবরোধে বাস-মিনিবাস চালানোর ঘোষণা মালিক সমিতির

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-11-04, 9:16pm

image-246521-1699105007-1476e7839c00a9f16b719f659f10096d1699110962.jpg




বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধেও ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৪ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ করা হচ্ছে।

জনবিরোধী এই হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবে না, ঘৃণার সঙ্গে প্রত্যাখান করেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

সামনের অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা না আসে সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়। আরটিভি নিউজ।