News update
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     
  • Over 1.6 Million Pilgrims Gather at Sacred Arafat     |     

পুতিনের 'যুদ্ধবিরতি' ব্যর্থ হওয়ার মাঝে রুশ হামলার খবর দিয়েছে ইউক্রেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-01-09, 8:36am

img_20230109_083350-fe769d32df5f562b710f4f1685f1307b1673231764.jpg




অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত একটি যুদ্ধবিরতি দৃশ্যত ইউক্রেনে অব্যাহত রাখা যায়নি।

পুতিন ইতিপূর্বে বলেছিলেন যে, ৩৬ ঘন্টার এই যুদ্ধবিরতি মস্কোর স্থানীয় সময় শনিবার মধ্যরাত পর্যন্ত স্থায়ী হবে।

তবে, ইউক্রেনের জেনারেল স্টাফ শনিবার জানায় যে, রুশ বাহিনী ট্যাংক এবং কামান ব্যবহার করে তাদের হামলা অব্যাহত রেখেছে।

পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন যে, শুক্রবার রাতের হামলায় দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় খেরসনের গভর্নর ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ শনিবার স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, রুশ সামরিক বাহিনী খেরসন শহরে গোলাবর্ষণ করেছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তাদের বাহিনী ইউক্রেনের হামলা মোকাবিলা করতে গিয়ে পাল্টা গোলাবর্ষণ করে। গণমাধ্যমের একটি প্রতিবেদনে স্বীকার করে নেয়া হয়েছে যে, প্রতিশোধমূলক ঐ গোলাবর্ষণে "২০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা, একটি ট্যাংক" এবং অন্যান্য যানবাহন ধ্বংস হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি অবশ্য পুতিনের একতরফা যুদ্ধবিরতি আদেশ প্রত্যাখ্যান করেছেন। তিনি এটিকে রুশ বাহিনীকে পুনরায় সংগঠিত করে নেয়ার "একটি আড়াল" হিসাবে অভিহিত করেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক শনিবার এক টুইটবার্তায় উল্লেখ করেন যে, রাশিয়া একদিকে “পুরো সংঘর্ষ রেখা বরাবর গোলাবর্ষণ করছে, তবে আবার এই হাহাকারও করছে যে: ‘ইউক্রেন কেন আমাদের ভুয়া প্রস্তাবকে সমর্থন করছে না?'” তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।