News update
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     

আফগানিস্তানের কাবুলে মসজিদে হামলায় ইমামসহ অনেক হতাহতের আশঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-08-18, 9:20am




আফগানিস্তানের কাবুলের একটি মসজিদে বড় ধরণের বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির পুলিশ।

বেসরকারি সংস্থা ইমারর্জেন্সি জানিয়েছে, গত সন্ধ্যায় নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তখন তিন জনের মৃত্যু ও আরও অনেকের আহত হবার খবর পাওয়া গেছে।

তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম বলছে, ওই মসজিদের ইমামও নিহতদের মধ্যে রয়েছেন।

তালেবানপন্থী একজন সুপরিচিত ধর্মীয় নেতার হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে হলেও এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনিশেখ রহিমুল্লাহ হাক্কানি সপ্তাহ খানেক আগেই আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিলেন এবং এই হামলার দায় স্বীকার করেছিলো কথিত ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠী।

এবার মসজিদে বিস্ফোরণের পরপরই কাবুলের উত্তরের এই মসজিদ এলাকায় পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ইতালি-ভিত্তিক এনজিও ইমারজেন্সি তখন তিনজনের মৃত্যুর খবর দিয়েছিলো। সংস্থাটি কাবুলে তাদের কার্যক্রম পরিচালনা করে।

পরে এক টুইট বার্তায় আরও সাতাশ জন আহত হবার তথ্য দেয়, যার মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণের সময় আশেপাশের ভবনগুলোর জানালা কেঁপে ওঠে।

তালেবান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এর একজন মুখপাত্র।

বিবিসির চীফ ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট লিস ডুসেট লিখেছেন যে মসজিদটিতে ঘটনার সময় অনেক মানুষ ছিল। তথ্য সূত্র বিবিসি বাংলা।