News update
  • ‘Songs of Fired Earth’ Inaugurated at Alliance Francaise     |     
  • Staff shortage cripples healthcare at Sunamganj Sadar Hospital     |     
  • Moderate air quality recorded in Dhaka on Monday morning     |     
  • PM urges vigilance against creating confusion in potics     |     
  • Japanese sweet potato brings new hope to Brahmanbaria farmers     |     

পূর্বাঞ্চলে কঠিন লড়াই চলছে স্বীকার করে নিয়ে আরও বেশি সামরিক সহায়তার জন্য যেলেনস্কির আবেদন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-05-27, 8:11am




ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি, দেশের পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় রাশিয়ার সেনা সংখ্যা এবং সামরিক সরঞ্জাম তার দেশের চাইতে অনেক বেশি হয়ে যাওয়ার উল্লেখ করে আরও সামরিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।

বুধবার প্রচারিত এক ভিডিওতে যেলেনস্কি বলেন যে ইউক্রেনের বাহিনী এবং দেশের রক্ষায় নিয়োজিত সকলেই পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অত্যন্ত তীব্র আক্রমণ প্রতিহত করছে। কয়েকটি এলাকায় সামরিক সরঞ্জাম এবং সেনা সংখ্যার দিক থেকে রাশিয়া উল্লেখযোগ্যভাবে সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে তিনি জানান।

যেলেনস্কি বলেন যে রুশ কর্তৃপক্ষকে লড়াই থেকে নিরুৎসাহিত করতে সময় লাগবে। তিনি আরও বলেন, বিশেষ করে অস্ত্র প্রদানের বেলায় তার দেশের এখনো অংশীদারদের সাহায্যের প্রয়োজন রয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক এবং লুহানস্ক এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার জন্য রুশ বাহিনী আক্রমণ জোরদার করে নেয়ার মুখে আন্তর্জাতিক সাহায্যের জন্য নতুন করে আবেদন জানালেন যেলেনস্কি।

লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের শক্তিশালী ঘাঁটি সেভেরোদোনেৎস্ক দখলের চেষ্টায় রুশ বাহিনী অগ্রসর হচ্ছে। একই সাথে যেসব এলাকা ইতিমধ্যে রাশিয়ার দখলে চলে গেছে বলে তারা দাবি করছে, সেই সব স্থানের নিয়ন্ত্রণও জোরদার করে নেয়ার চেষ্টা তারা করছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।