News update
  • Dhaka Cattle Prices Drop Sharply Before Eid-ul-Azha     |     
  • Fresh rain spell triggers waterlogging in Dhaka, hampers Eid prep     |     
  • Over 1.5 million pilgrims perform Hajj amid regional tensions     |     
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     

এবার ওমানকে ‘উড়িয়ে দেয়ার’ হুমকি ট্রাম্পের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-05-28, 8:47am

gdfgdfgdf-3d55fe6e05cb645336f7e86d8904d4711779936451.jpg




হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য যুক্তরাষ্ট্রের তোড়জোড়ের মধ্যেই, মন্ত্রিসভার এক বৈঠকে অনানুষ্ঠানিক মন্তব্যে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওমানকে ‘সঠিক আচরণ’ করতে ব্যর্থ হলে ‘উড়িয়ে দেয়ার’ হুমকি দিয়েছেন।

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর যৌথভাবে টোল আরোপের আলোচনা চলছে– এমন খবর প্রকাশের পর ট্রাম্প ‘উড়িয়ে দেয়া’ সংক্রান্ত মন্তব্য করেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) ট্রাম্প ঘোষণা দেন, এই প্রণালী সবার জন্য খোলা থাকবে। কেউ এটি নিয়ন্ত্রণ করবে না। আমরা এটি তদারকি করব। আমরা নজর রাখব। কিন্তু কেউ নিয়ন্ত্রণ করবে না। এটি আমাদের আলোচনারই অংশ।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরোধ করে রেখেছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

সম্প্রতি মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, তেহরান চায় যুক্তরাষ্ট্রের মিত্র ওমান যেন এমন একটি ব্যবস্থাকে সমর্থন করে, যার মাধ্যমে হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজ থেকে টোল আদায় করা যাবে।

ট্রাম্প বলেন, ‘তারা এটি নিয়ন্ত্রণ করতে চায়।’ একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই প্রণালী আন্তর্জাতিক জলসীমার অংশ।

একপর্যায়ে কঠোর হুমকি দিয়ে তিনি বলেন, ওমানও অন্য সবার মতো আচরণ করবে। না হলে আমাদের তাদেরকে উড়িয়ে দিতে হবে। তারা সেটা বোঝে। তারা ঠিকই থাকবে।

ইরানের সঙ্গে শান্তিচুক্তি করার জন্য ট্রাম্পের সাম্প্রতিক প্রচেষ্টা এখনো সফল হয়নি। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, তেহরান চুক্তি বাস্তবায়ন বিলম্বিত করার চেষ্টা করছে এবং নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তাকে ‘অপেক্ষায়’ রাখতে চায়।সূত্র: দ্য গার্ডিয়ান