News update
  • Philip Sangma arrested for aiding Hadi murder suspects escape     |     
  • Govt Issues Notice on Visa Extension for Expatriates     |     
  • Khamenei Warns US, Israel in First Speech as Leader     |     
  • Protests, Walkout Mark President’s Address in Parliament     |     
  • UNSC fails to adopt resolution for halting Middle East crisis     |     

ঢাকায় রাশিয়ান হাউসে ‘গ্রেট উইমেন’ পেইন্টিং মাস্টার ক্লাস

বিকেডি আবির, ঢাকা শিল্প-কারুশিল্প 2026-03-13, 7:12pm

dfsdferewr-a52b43f3bd6c78cc6d6156623bf22a4d1773407524.jpg

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকায় রাশিয়ান হাউসে আয়োজিত ‘গ্রেট উইমেন’ পেইন্টিং মাস্টার ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের আঁকা অনুপ্রেরণাদায়ী নারীদের প্রতিকৃতি প্রদর্শন করছে। ছবি: সৌজন্য



আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকায় রাশিয়ান হাউসে ‘গ্রেট উইমেন’ শিরোনামে একটি বিশেষ পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ এই আয়োজনটি সেরোভ একাডেমি অব ফাইন আর্টসের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় একশ শিক্ষার্থী অংশ নেন। তাদের অংশগ্রহণে পুরো আয়োজনটি সৃজনশীলতা ও অনুপ্রেরণায় ভরপুর এক পরিবেশ সৃষ্টি করে।

মাস্টার ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিভিন্ন অসাধারণ নারীর প্রতিকৃতি ও শিল্পসম্মত উপস্থাপনা আঁকেন। এর মধ্যে সোভিয়েত ইউনিয়নের প্রথম নারী মহাকাশচারী এবং সাহস ও সাফল্যের প্রতীক ভ্যালেন্তিনা তেরেশকোভার প্রতিকৃতিও ছিল।

এ ছাড়া বাংলাদেশের নারী শিক্ষা আন্দোলনের অগ্রদূত ও নারীর ক্ষমতায়নের পথিকৃৎ বেগম রোকেয়ার প্রতিকৃতিও অঙ্কন করেন শিক্ষার্থীরা।

অনেক শিক্ষার্থী তাদের ব্যক্তিগত জীবনের অনুপ্রেরণাদায়ী নারীদেরও চিত্রায়িত করেন—যাদের মধ্যে ছিলেন তাঁদের মা, শিক্ষক ও পরিবারের অন্যান্য প্রভাবশালী সদস্যরা। শিল্পকর্মের মাধ্যমে তারা এসব নারীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকেরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি শিল্পের মাধ্যমে নারীদের অবদান ও অর্জনকে উদযাপন করার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ইতিহাস, শিক্ষা, বিজ্ঞান ও দৈনন্দিন জীবনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

রাশিয়ান হাউস ইন ঢাকা জানায়, বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজন অব্যাহত থাকবে।