News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

তরুণরা নিজেদের জন্য একটি নতুন বাংলাদেশ চায়: প্রধান উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-11-03, 10:45pm




তরুণরা নিজেদের জন্য একটি নতুন বাংলাদেশ চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৩ নভেম্বর) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এনডিসি ও এফডব্লিউসি কোর্সের সদস্যদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের তরুণরা একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। তারা রাজনীতিবিদ নয় এবং কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাও করছে না। তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়।

তরুণদের ইঙ্গিত করে তিনি বলেন, নিজেকে প্রশ্ন করুন, আমি বিশ্বের জন্য কী করতে পারি? একবার আপনি কী করতে চান বুঝতে পারলে তা করতে পারবেন। কারণ, আপনার সেই ক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের তরুণ প্রজন্ম এখন সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তারা যথেষ্ট স্মার্ট হওয়ার কারণে নয় বরং তাদের হাতে প্রচুর প্রযুক্তি রয়েছে বলে।

প্রযুক্তিকে আলাদিনের চেরাগ উল্লেখ করে ড. ইউনূস বলেন, আপনি যদি ছাত্রবিপ্লবের দিকে তাকান, তবে এটি প্রযুক্তির বিষয়। তারা একে অপরের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে পারত। তাদের কোনো কমান্ড কাঠামো ছিল না।

তিনি বলেন, আমি তরুণদের মনস্থির করতে, চিন্তা করতে ও স্বপ্ন দেখতে উৎসাহিত করি। স্বপ্ন হলো পরিবর্তনের সূচনা। স্বপ্ন দেখলে পরিবর্তন হবে। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে সেটি কখনোই হবে না।আরটিভি