News update
  • Rosatom Launches Bangladesh's First Nuclear Power Plant     |     
  • Govt Approves Bogura City Corporation, 5 Upazilas     |     
  • Parliament’s Budget Session to Begin on June 7     |     
  • BSF drone in BGB custody after crashing inside BD territory     |     

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু শনিবার

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-17, 1:14pm

resize-350x230x0x0-image-248265-1700202477-7258e6f3139bf0a2318865f13a067cb61700205246.jpg




আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে শনিবার (১৮ নভেম্বর) থেকে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

তবে আজ ভার্চুয়ালি নিজের জন্য মনোনয়ন ফরম কিনবেন প্রধানমন্ত্রী। তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফরমের মূল্য পরিশোধ করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ বিকেলে মম তেজগাঁওয়ে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেবেন। সভা থেকেই তিনি ভার্চুয়ালি মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

সারাদেশের বাকি মনোনয়ন প্রত্যাশীরা শনিবার (১৮ নভেম্বর) থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কিনতে পারবেন।

আওয়ামী লীগের পাঠানো বিবৃতিতে জানানো হয়, ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।