News update
  • DP World to Operate Chattogram Port NCT for 15 Years     |     
  • Anne Carson Wins 2026 Nobel Prize in Literature     |     
  • Workers Helping Feed the World but Starved of Dignity     |     
  • They feed the world, but food workers are Earth’s most exploited     |     
  • Groundwater In India’s Nashik Tests 1,000 Times Over Toxic Chromium Limits Ahead Of Kumbh Mela     |     

হবিগঞ্জে বিএনপি অফিসে পুলিশের হামলার অভিযোগ রিজভীর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-17, 8:14am




আগামী ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশ উপলক্ষ্যে বুধবার বিকেলে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় দলীয় কার্যালয়ে প্রস্তুতিসভা চলাকালীন লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক এবং সাব-ইন্সপেক্টর দেবাশীষ ও রাব্বীর নেতৃত্বে পুলিশের একটি দল বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে- এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পুলিশ প্রস্তুতিসভায় হামলা করে বেধড়ক লাঠিচার্জ করে এবং তারপর নির্বিচারে গুলি ছুঁড়তে থাকে। এতে এলাকায় এক ভয়ঙ্কর আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়। আশপাশের মানুষ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রাণভয়ে পালাতে থাকে মানুষ।

বুধবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশের হামলায় জেলা বিএনপির আহবায়ক জি কে গউছ, ছাত্রদল নেতা ফজলে রাব্বী, আহমেদ আজমসহ আহত হয়েছেন প্রায় শতাধিক নেতাকর্মী। সভাস্থল থেকে সভার সভাপতি ও লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ ফরিদ মিয়াকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। এছাড়া হবিগঞ্জের বানিয়াচঙ্গে গণসমাবেশের লিফলেট বিতরণের সময় নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়ে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহির হোসেনকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি’র গণসমাবেশগুলোতে বিপুল জনসমাগমের কারণে সরকার নিজেকে বিপন্নবোধ করছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।