News update
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     
  • 46 maunds (1.65 tons) of hilsa caught in one net in Bay, sold for Tk48.5 lakh     |     
  • Jamaat decides to take part in presidential election     |     

ভারতীয় হেজিমনির চূড়ান্ত পতন অবধি জুলাই ঐক্য ধরে রাখতে হবে -মুসলিম লীগ

রাজনীতি 2026-08-08, 11:48pm

administrator-of-dhaka-south-city-abdus-salam-was-the-chief-guest-at-the-muslim-league-discussion-meeting-on-july-mass-upsurge-on-saturday-august-8-at-national-press-club-9998365707f22b34e333b7f3b04cc0071786211287.jpeg

Administrator of Dhaka South City Abdus Salam was the chief guest at the Muslim League discussion meeting on July Mass Upsurge on Saturday August 8 at National Press Club.



আজ ৮ই আগস্ট, ২০২৬ ইং রোজ শনিবার, বিকাল ৩.০০টায় বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অপরিহার্যতা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম বলেন, শহীদ জিয়াউর রহমান আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন, সুতরাং বিএনপি আধিপত্যবাদের সাথে আপোষ করবে তা অসম্ভব। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্ব থেকেই ফ্যাসিবাদীরা মাথা উঁচু করার সাহস দেখাচ্ছে। রাজনৈতিক বিরোধিতা থাকলেও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের প্রশ্নে সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইসলামী আন্দোলন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বিশিষ্ট কলামিস্ট মোস্তফা কামাল মজুমদার, লেবার পার্টি সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এফডিপি সভাপতি ড. এ আর খান, নাগরিক আন্দোলন সভাপতি আহছান উল্ল্যাহ শামীম, ইতিহাস অন্বেষা সম্পাদক এস, এম নজরুল ইসলাম, দেশ বাচাও মানুষ বাচাও সভাপতি রকিবুল ইসলাম রিপন, মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ জহিরুল আনোয়ার, জুলাই যোদ্ধা ও মুসলিম লীগ নেতা জনাব বকুল, সহ সভাপতি সৈয়দ আব্দুল হান্নান নূর, অতিরিক্ত মহাসচিব কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, মাহবুবুর রহমান ভূঁইয়া, শ্রম সম্পাদক ইঞ্জি. ওসমান গনী প্রমুখ। 

প্রধান আলোচকের বক্তব্যে দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ প্রশ্নে জুলাই অভ্যুত্থানের সকল শক্তির জাতীয় ঐক্যের বিকল্প নেই। ভারতীয় হেজিমনির চূড়ান্ত পতনের পূর্ব পর্যন্ত যে কোন মূল্যে এই নিরেট ঐক্য ধরে রাখতে হবে। সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ হাওলাদার বলেন, বাংলার মুসলমানদের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে খান এ সবুর ১৯৭৬ সালের ৮ই আগস্ট মুসলিম লীগ পুনর্গঠনের উদ্যোগ নিয়ে মুসলিম জাতিসত্তা অনুসারীদের শুধু ঐক্যবদ্ধই করেননি বরং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি