News update
  • Biman signs deal with Airbus to acquire 10 jets     |     
  • Bangladesh Inflation Rises to 8.34% in September     |     
  • GDP growth accelerates to 3.68% in FY26     |     
  • Bangladesh eyes over $10b bilateral trade with Indonesia     |     
  • Prioritise Multilateralism to Resolve Iran War Humanitarian Crisis     |     

পায়রায় চায়নার পতাকাবাহী জাহাজ, টার্মিনালে যুক্ত হচ্ছে আধুনিক কার্গো হ্যান্ডিলিং

যোগাযোগ 2026-10-07, 11:46pm

chinese-flag-carrier-vessel-touches-payra-port-01f812fb92d69dd3e1da7a372ea416fa1791395169.jpg

Chinese flag carrier vessel touches Payra Port.



পটুয়াখালী: পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী "ফান ঝৌ-৬" নামের একটি জাহাজ। বুধবার সকাল দশটায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫ টি কার্গো হ্যান্ডিলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙ্গর করে। ইকুইপমেন্টগুলো হলো ৮০ টন ধারন ক্ষমতা সম্পন্ন দুটি কোয়ে গ্যান্টি ক্রেন, ৪০ টন ধারন ক্ষমতা সম্পন্ন দুটি টায়ার্ড গ্যান্টি ক্রেন ও ৮০ হাজার টন ক্ষমতা সম্পন্ন একটি মোবাইল হারবার ক্রেন। বন্দরের প্রথম টার্মিনালে কার্গো ও কন্টেইনার হ্যান্ডিলিং কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত করতে এসব ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

১৬৮ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার গভীরতা নিয়ে এ জাহাজটি ১৮ সেপ্টেম্বর এসব পন্য নিয়ে চায়নার পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশ্যে ছেড়ে আসে। 

এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিকটন পাথর নিয়ে এমভি জেইন নামের একটি এবং ওই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে এমভি ডা হং-১৬ নামের অপর একটি মাদার ভ্যাসেল সরাসরি বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পন্য খালাস করেছিলো। 

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইং আজিজুর রহমান বলেন, ক্রেনগুলো সংযোজন করা হলে পায়রা বন্দরের কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রমের টার্নঅ্যারাউন্ড টাইম কমবে, অপারেশন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্বল্পতম সময়ে জাহাজ থেকে কার্গো ও কন্টেইনার খালাস করা সম্ভব হবে।

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বলেন, রাবনবাদ চ্যানেলের নাব্যতা সংকটে ড্রেজিংয়ের পাশাপাশি পায়রাকে ডিজিটালাইজড পোর্ট হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। এ পোর্ট ব্যবহারের মাধ্যমে একদিকে জ্বালানি স্বাশ্রয়ী হবে হবে, পাশাপাশি আমদানি ব্যয় কমবে এবং কোন যানজট ছাড়াই ব্যবসায়ীরা পন্য খালাস করতে পারবে। - গোফরান পলাশ