News update
  • President accepts Minister Dipen Dewan’s resignation     |     
  • Army chief returns home after performing Hajj     |     
  • BGB-BSF border conference in New Delhi on June 8-11     |     
  • October-March ideal period to begin local body elections: EC     |     
  • US bombs Iranian military sites; Kuwait hit by drone and missile fire     |     

যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2026-06-02, 10:13am

dhdfdrfgdrtr-011b344434741ac8249a6653431414101780373607.jpg




যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে ‘পারিবারিক বিবাদের জেরে’ একাধিক স্থানে এলোপাতাড়ি গুলিবর্ষণে সন্দেহভাজনসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশের মতে, এই ‘ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো’ মাস্কাটিন শহরের দুটি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঘটেছে।

এক বিবৃতিতে মাস্কাটিন পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১ জুন) আনুমানিক দুপুর ১২টা ১২ মিনিটে পার্ক অ্যাভিনিউয়ের একটি বাড়িতে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল।

পুলিশ কর্মকর্তা ও জরুরি উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন তারা বাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে দেখতে পান। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।

তদন্তকারীরা দ্রুতই সন্দেহভাজন হামলাকারী হিসেবে মাস্কাটিনের বাসিন্দা ৫২ বছর বয়সি রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে শনাক্ত করেন, যিনি পুলিশ পৌঁছানোর আগেই ওই বাড়ি থেকে চলে গিয়েছিলেন।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা কিছুক্ষণ পরই একটি পথচারী সেতুর কাছে আত্মঘাতী গুলির আঘাতে আহত ম্যাকফারল্যান্ডকে খুঁজে পান। পুলিশ কর্মকর্তা ও প্যারামেডিক কর্মীরা তাকে চিকিৎসাসেবা দেন, কিন্তু ঘটনাস্থলে তাকেও মৃত ঘোষণা করা হয়।  

তদন্ত এগোনোর মধ্যেই কর্মকর্তারা পরবর্তীতে মিল স্ট্রিটের অন্য একটি বাড়ির ভেতর থেকে আরেক ব্যক্তিকে খুঁজে পান, যিনি দৃশ্যত গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন।

আরও তল্লাশির পর কর্মকর্তারা গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছান, যেখানে গুলিবিদ্ধ অবস্থায় আরেক ব্যক্তিকে মৃত পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে এই গুলির ঘটনা একটি পারিবারিক বিবাদের জের ধরে ঘটেছে, কারণ ভুক্তভোগী সকলেই সন্দেহভাজন ব্যক্তির পরিবারের সদস্য ছিলেন।

ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।সূত্র: এনডিটিভি