News update
  • After the blaze, Kalshi slum dwellers see what little remains     |     
  • Dhaka, 5 other divisions to see heavy rainfall in 24 hours     |     
  • Over 1.6 Million Pilgrims Gather at Sacred Arafat     |     
  • Mayoral candidates' Eid greetings to Kalapara residents on social media      |     
  • Dhaka moves for new $4-4.5 bn IMF programs, drops current one     |     

অবশেষে কলাপাড়া এসিল্যান্ড প্রত্যাহার

ভূমি 2023-01-08, 11:21pm

ac-land-kalapara-withdrawn-40bc113db8c402bf0005df75282e80141673198483.jpg

AC, Land Kalapara withdrawn



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি ও অনিয়মে আলোচিত সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু বক্কর সিদ্দিকী কে অবশেষে প্রত্যাহার করে বরিশাল বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, কলাপাড়া উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকেই সরকারি খাস জমিতে বহুতল স্থাপনা, ই-নাম জারি সহ বিভিন্ন সরকারি কর্মকান্ড পরিচালনায় দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী (পরিচিতি নম্বর ১৮২০২)। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে ৫ জানুয়ারি ২০২৩ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারি সচিব মর্তুজা আল মুঈদ তার প্রত্যাহার আদেশে স্বাক্ষর করেন। যা সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব বরাবর আদেশের অনুলিপি প্রেরণ করা হয়।

এ বিষয়ে জানতে কলাপাড়া ইউএনও শঙ্কর চন্দ্র বৈদ্য'র মুঠো ফোনে সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। - গোফরান পলাশ