News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

ভোটকেন্দ্রে ক্রিকেট খেলার কারণ বললেন পুলিশ সদস্য

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-02-02, 11:49am

resize-350x230x0x0-image-210118-1675314696-84d7ad7a82c3b313ab2c0e624270a6401675316943.jpg




ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হওয়ায় কেন্দ্রের মাঠে স্থানীয় কিছু কিশোর ক্রিকেট খেলছিলেন। এ সময় একজন পুলিশ সদস্য কিশোরদের শাসন না করে কৌশলে তাদের সঙ্গে একটু ক্রিকেট খেলে কেন্দ্র থেকে বের করে দেন। ইতোমধ্যে পুলিশ সদস্যে ক্রিকেট খেলার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য আরিফ মাহামুদ আপেল ঠাকুরগাঁও সদর থানায় উপপরিদর্শক পদে কর্মরত।

স্থানীয়রা জানান, কিশোরদের শাসন না করে তাদের বুঝিয়ে কেন্দ্র থেকে বেড় করে দিয়েছেন পুলিশ। এতে করে পুলিশের প্রতি কিশোরদের মনে শ্রদ্ধা জন্মাবে। পুলিশ সদস্য কাজটি খুব ভালো করেছেন।

এ বিষয়ে আরিফ মাহামুদ আপেল সংবাদমাধ্যমকে জানান, বুধবার দুপুরে একদল কিশোর ভোট কেন্দ্রের মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় তাদের শাসন না করে আমি তাদের সঙ্গ দিয়ে একটু খেলেছি, কেন্দ্রের মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য। এ কারণে তারা সহজেই মাঠ থেকে চলে যায়।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার দুপুরে কিশোরদের ধমক না দিয়ে তাদের সঙ্গে ভালো আচরণ করেই মাঠ থেকে বের করেছেন। এ কারণে ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্য, তার দায়িত্ব কর্তব্যের কোনো প্রকার অবহেলা করেননি। তথ্য সূত্র আরটিভি নিউজ।