News update
  • Govt Plans 34 Lakh Tonnes Food Grain Storage Capacity     |     
  • Charges Filed Against Hasina, Aziz Over Shapla Crackdown     |     
  • Oil Prices Fall as US-Iran Attacks Pause     |     
  • Gas Crisis Deepens as LNG Outage Hits Supply     |     
  • Microplastics Found in 26 of 34 Toothpaste Brands in Bangladesh      |     

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-06-09, 10:33am

rtert54634534-d386e4a317069d826d6d231f287714ce1780979613.jpg




কুড়িগ্রামের উলিপুরে আবারও তেঁতুল গাছের মগডালে উঠে আলোচনায় এসেছেন সাজেদা বেগম নামের সেই নারী। 

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

অদ্ভূত আচরণ করা সাজেদা বেগম ওই এলাকার আবু সাঈদের স্ত্রী। 

স্থানীয়রা জানান, সোমবার বাড়ির পাশের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখা যায় সাজেদা বেগমকে। এ সময় খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সেখানে ভিড় করেন।

একপর্যায়ে তার স্বজন ও স্থানীয়রা গাছ থেকে নামানোর চেষ্টা করলে তিনি নিচে না নেমে সরাসরি পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে পুকুরের পানি থেকে উঠে নিজের মতো চলে যান।

পরিবারের সদস্যরা জানান,  সাজেদা বেগম এর আগেও একাধিকবার এমন আচরণ করেছেন। গত ৬ মে নিখোঁজ হওয়ার পর একই তেঁতুল গাছের মগডাল থেকে তার খোঁজ পাওয়া যায়। সেদিনও তাকে উদ্ধার করতে গিয়ে একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল।

এদিকে, বারবার একই গাছে ওঠা এবং উদ্ধার চেষ্টার সময় পুকুরে ঝাঁপ দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে রহস্যজনক হিসেবে দেখছেন।